নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন 

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৫:২০ অপরাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি গুলিবিদ্ধ হয়ে বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় রামগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকগণ তাদের বক্তব্যে জানান, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্টির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। এটাই স্বাভাবিক। কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রিমহলের কারনে আজ সারাদেশের সাংবাদিরা দ্বিধাবিভক্ত।

আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম কাজ। জাতীর বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না। এসময় সংবাদকর্মীরা সরকারের প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, অতিদ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির জোর দাবী জানানো হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের পুলিশ বক্স চত্বরে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সালেহ আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, নির্বাহী সদস্য এস এম বাবুল বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, সহ-সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ, অর্থ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, সদস্য নজরুল ইসলাম, শাখাওয়াত হোসেন শাখা, লক্ষন মজুমদার, তপন মজুমদার, জহিরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির ও মোঃ শামছুল ইসলাম প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ