দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর ১৯, ২০ ও ২১ জানুয়ারী তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিবসের কর্মসূচি শনিবার (১৯ জানুয়ারী) ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ছাত্রনেতা মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রথম দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১টায় শহীদ মুহাম্মদ লিয়াকত আলী (রহ.) এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন, দুপুর ১২টায় ছাত্রসেনার শহীদগণের রফ-এ দারাজাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মুনাজাত এবং দুপুর ২টায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ। প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির অনুঘটক ছাত্ররাজনীতি। কিন্তু স্বাধীনতাত্তোর সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের অপস্বার্থ চরিতার্থ করতে ছাত্রদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে ও ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ম্লান করেছে। ছাত্ররাজনীতির গৌরবময় সোনালী দিন ফেরাতে ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রসেনা ১৯৮০ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্রদের মধ্যে নৈতিকতার চর্চা ও জনকল্যাণমুখী কাজেও ছাত্রসেনার নেতাকর্মিরা নিবেদিত হয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম কাদেরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা, হাফেজ মুহাম্মদ শাহজাহান, এহছানুল হক, কাউছার খান, মুহাম্মদ এরশাদুল করিম, বাবর আলী, শাহাদাৎ হোসাইন, আবু সায়েম মুহাম্মদ কাইয়্যুম, বেলাল রেজা, শরীফ মুহাম্মদ মাহমুদুল ইসলাম, আহমদুল হক, আব্দুল কাদের, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ আব্দুর রশীদ, মুহাম্মদ আতিকুল্লাহ, আ ল ম হুমাইর কায়সান, জিয়াউদ্দীন রায়হান, মুহাম্মদ শাহাদাৎ হোসাইন সাদু, জুনাইদ রেজা প্রমুখ।
You must be logged in to post a comment.