নির্বাচন নিয়ে দুপুরে  সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৮:১৬ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

নির্বাচন নিয়ে  রোববার (১১ নভেম্বর) সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোববার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. কামাল হোসেন আমাদের সিদ্ধান্ত জানাবেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক। রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, তানিয়া রব, সুব্রত চৌধুরী, জাফররুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ