অন্যদৃষ্টি অনলাইন।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এ সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নিবে না কিন্তু নির্বাচনে যাওয়ার ঘোষণার পর পরই তাদের মাথা খারাপ হয়ে গেছে। পরাজয়ের ভয় তাদের মধ্যে ঢুকে পরেছে। তাই পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে পালিয়ে যেতে পারে।
শুক্রবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এ কে এম মোয়াজ্জম হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট আতাউর রহমান ঢালী,বিএনপির নিবাহী কমিটির সদস্যপদ আবু নাসের মোঃ রহমত উল্লাহ। মওদুদ আহমেদ বলেন, দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নিবাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ কমিশন দম্ত বিহীন হওয়ায় তাদের কাছে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
You must be logged in to post a comment.