অন্যদৃষ্টি অনলাইন।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি করেছে জাতীয় ঐক্যফন্ট। আর এই দাবিতে রোববার বিকেলে বিএনপির প্যাডে চিঠি সিইসিকে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার চিঠি পৌঁছে দেন।
চিঠিতে বলা হয়েছে, বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র উদ্তারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা কের তড়তড়িঘড়ি পূর্বক ইসি যে তফসিল ঘোষনা করেছে তা গ্রহণযোহ্য নয়। কারণ, এতো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা কোনো ভাবেই সম্ভব না।
যা ইতোমঘ্যে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানাচাছি। চিঠি জমা দিয়ে বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’
You must be logged in to post a comment.