করোনা ঢেউ মোকাবেলায় চলমান বিধিনিষেধ চলাকালীন “রাস্তায় ভাসমান, অসহায় মানুষের মাঝে একবেলা ভালো খাবার বিতরণ করছে গ্রামীণ নারী উন্নয়নের সামাজিক সংগঠন (NapreF3) প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা পিয়াংকা।
সোমবার (২ আগষ্ট) লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটের মেঘনা নদী পাড়ের ” ভাসমান ও অসহায় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
রান্না করা খাবার বিতরণের এ কর্মসূচিতে (NapreF3) প্রতিষ্ঠাতার সভানেত্রী নাদিয়া সুলতানা পিয়াংকা ও সহ সভাপতি, শাহরিয়ার নাজিম রাহীম। সাধারণ সম্পাদক, নাহিদুল ইসলাম। সহ সাধারন সম্পাদকা, সুমাইয়া আক্তার। সাংগঠনিকা সম্পাদক, নুহা আক্তার, নাহিদ ও সাইফুলসহ (NapreF3) সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ প্রসঙ্গে (NapreF3) সভানেত্রী নাদিয়া সুলতানা বলেন, ‘আমরা প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজনের পাশে এসেও দাঁড়াই তাহলে আর খাদ্যাভাবে কাউকে কষ্ট করতে হবে না। আজ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রায় ২০০ মানুষের কাছে এক বেলা খাবার পৌঁছালাম। আমাদের স্বপ্ন আছে এমন মানবিক কাজ সব সময় করার জন্য। তাই প্রতিটি সামর্থ্যবান ব্যাক্তিরা চাইলে তাদের পাশে দাড়াতে পারেন। এবং চাইলে তারা আর্থিকভাবে আমাদের সাহায্যে করলে আমরা তাদের হয়ে এসকল মানুষের মাঝে খাবার বা অর্থ পৌঁছিয়ে দিতে পারবো।
চলমান এই বিধি-নিষেধ এর পরে ও তাদের (NapreF3) চড়ুইভাতি প্রজেক্ট এর পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
You must be logged in to post a comment.