নাটুরে-ফুটুরে

মোহাম্মদ হাশেম
রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১:০৮ অপরাহ্ন

ইংরেজি ক্লাস চলছে,বেক বেঞ্চার আবুল দাঁড়িয়ে  জানতে চাইল-

-স্যার নাটুরে অর্থ কি?

ইংরেজি টিচার মোতালেব মিয়া ভ্যাবাচেকা খেয়ে গেল, তার জীবনে এমন ইংরেজি শব্দ তিনি আর কখনো শোনেননি! ‘জানিনা’ বলাটা লজ্জাকর ব্যাপার, তাই কৌশল করে বললেন-

-কালকে বলবো।

বাসায় গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে, কিন্তু নাটুরে শব্দের দেখা মিলছেনা! এ টি দেব, সংসদ,আর অক্সফোর্ড ডিকশানরী খুঁজে পাওয়া গেলনা নাটুরে!

গুগলে সার্চ করে ও একই ফলাফল!

মোতালেব স্যার ভাবলেন, হয়তো আগামীকাল আবুইল্যার মনে থাকবেনা, কি জিজ্ঞাসা করেছিল সে!

পরদিন শংকা নিয়ে ক্লাসে প্রবেশ করলেন স্যার।রোল কল শেষ হতে আবুল উঠে দাঁড়াল-

-স্যার, নাটুরে অর্থ?

স্যারের আশংকা সত্য হলো, কি জবাব দেবে?  ছাত্রের কাছে বেইজ্জতী ?

-নাটুরে বানান কর।

আবুল ঝটপট বানান করলো-

-N a t u r e.

স্যার রাগে অগ্নিশর্মা-

-হারামজাদা তুই আমার প্রেসার হাই করে দিসছ্। নেচার কে বলছ নাটুরে! দাঁড়া, হেড স্যারকে বলে তোর টি সির ব্যবস্থা করছি।

আবুল ভয় পেয়ে গেল, কাঁচুমাচু হয়ে সে স্যারকে অনুরোধ করলো-

-স্যার আমাকে টিসি দিলে আমার ফুটুরে নষ্ট হয়ে যাবে।

স্যার রাগে কাঁপছে, ফুটুরে আবার কি?

-এই আবুইল্যা ফুটুরে বানান কর!

-F u t u r e.

সিরিয়াস কিছু নয় বন্ধুরা কৌতুক মাত্র। তবে!

পশ্চিমা উন্নত দেশ সমুহ মুসলিম বিশ্বকে মনে করে, নাটুরে!

আর মুসলিম বিশ্বের আলেম আর পণ্ডিতরা মুসলমানদের মনে করে ফুটুরে!

এই নাটুরে আর ফুটুরে থেকে আমাদের বাঁচতে হলে, সোলেমানী তাবিজ আর মিসরীয় যাদুর বই নিয়ে পড়ে থাকলে হবেনা, মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, কোরআন আর তথ্য, প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে।

আগামী সময়টা এক সংঘাত আর চ্যালেঞ্জিং সময়, সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে।

উঠতি বয়সের তরুনদের অনেকে এখন ভারতীয় ফেন্সি আর বার্মার ইয়াবাতে আসক্ত হয়ে পরিবারে আর সমাজে শান্তি শৃংখলা নষ্ট করছে, এক পর্যায়ে এরা নেশার টাকা যোগাতে গিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী, ছিন্তাইকারি আর খুনীতে পরিণত হয়, এদের এই পরিণতির জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র দায়ী!

স্কুল পড়ুয়া ৭০% শিক্ষার্থী আমাদের দেশে পর্ণোগ্রাপীতে আসক্ত এই সংবাদ আমাদের হতাশ করে, আমরা আশা করি ৭০% শিক্ষার্থী প্রতিভাবান এমন সংবাদ আগামীতে ফোকাস হবে।

লেখক

সিনিয়র এডভোকেট ও এপিপি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ