শরীয়তপুরের নড়িয়ায় সহকারি শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক এর যোগসাজোসে টেন্ডার বিহিন প্রায় দুই লাখ টাকা মূল্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতর্বশী কড়াই গাছ কেটে নিয়েছে ওই এলাকার প্রভাশালী ব্যক্তিরা।
এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা কামাল ও জনি সরদার বলেন,উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি কর্মে আমরা গাছগুলো কেটেছি। এই ঘটনাটি ঘটেছে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৭৩ নং কাঠহুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষিকা নাজমা সাংবাদিকদের জানান ওই এলাকার প্রভাভশালী মোস্তফাকামাল সরদার, ডাক্তার দুলাল হোসেন খান,মোঃ ছাদেক আলী ছৈয়াল,জনি সরদার,বাবূল পাইক-সহ একাধিক ব্যক্তিরা দাতা সদস্য গনের যোগসাজসে গাছ কটেছেন। অমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না।

স্থানীয় কবির মিঞা মোঃ বেলাল হোসেন রুহল আমিন খান,আফতাজ উদ্দিন হাওলাদার-সহ একাধিক ব্যক্তিরা বলেন।সহকারি শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক এর যোগসাজোসে মোস্তফা কামাল সরদার,ডাঃদুলাল হোসেন, ছাদেক অলী ছৈয়াল,জনি সরদার,বাবুল পাইক। মহান বিজয় দিবসের দিন স্কুল বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে গাছগুলো কেটে লুট করে নিয়েছেন। স্থনীয় ব্যক্তিরা আরও বলেন বিদ্যালয়ের সকল কিছু তাদের নিয়ন্ত্রনে।তারা এলাকাবাসীর কোন মতামত নিয়ে বিদ্যালয় পরিচালনা করেনা।
নড়িয়া উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক এর সাথে মুঠো ফোনে যোগা যোগের চেস্টা করলে তার কোন সাক্ষাৎ পাওয়া যায়নি।
নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মুনসুর বলেন বিষয়টি আমার জানা নেই।
You must be logged in to post a comment.