দৈনিক শিক্ষা.কম এর ভিত্তিহীন বানোয়াট মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

অনলাইন ভিত্তিক পত্রিকা দৈনিক শিক্ষা.কম এর ভিত্তিহীন বানোয়াট মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব জনাব আব্দুল খালেক স্যারের বিরুদ্ধে  স্বপ্রণোদিত সংবাদ করেছে দৈনিক শিক্ষা। মহা সচিব মহোদয় একজন সজ্জন শিক্ষক দরদী নেতা হিসেবে ইতিমধ্যেই শিক্ষকদের হ্রদয় জয় করতে সক্ষম হয়েছেন। সম্মানিত মহাসচিবের বিরুদ্ধে, যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে , তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট এবং দৈনিক শিক্ষার আনাড়ীপনার বহিঃপ্রকাশ। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগ ভালো করেই অবগত, ঢাকার প্রাণকেন্দ্রের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের উল্লেখিত অভিযোগে জড়িত থাকা আদৌও সম্ভব নয়। বিশেষ করে ঢাকা মহানগরীর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির ৯৮% সদস্যগণ উচ্চ শিক্ষিত প্রভাবশালী ও স্থানীয় মন্ত্রী এবং এমপিগনের মনোনিত।
দৈনিক শিক্ষা.কম শিক্ষকদের প্রাণের সংগঠন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের প্রতিষ্ঠা লগ্ন থেকে ধারাবাহিক বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৯শে অক্টোবর মহাসমাবেশের একটি বিতর্কিত বিষয়েও স্বপ্রণোদিত লেখালেখি করেছিল। অতঃপর ১০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি’১৮ শিক্ষকদের ন‍্যায় এবং যৌক্তিক দাবি জাতীয়করণ নিম্মিত্তে অনশনকেও বিতর্কিত করার অভিপ্রায়ে এবং ২৯শে এপ্রিল’১৮ সংবাদ সম্মেলন ও সর্বশেষ মহাসচিবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার করে।
দৈনিক শিক্ষার এহেন উদ্দেশ্যপ্রণোদিত বাঁ অন‍্যের প্ররোচনায় দেশের বেসরকারি শিক্ষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ প্রমাণ করে, দৈনিক শিক্ষা অন‍্য কোন হীন ইন্ধনে বাঁ এজেন্ডা বাস্তবায়নে ব‍্যস্থ। দৈনিক শিক্ষা.কম এর উত্থান শিক্ষকদের আন্তরিকতায়, শিক্ষকদের সম্মান ও আবেগে আঘাতের কারণে পতন ঘটবে নিশ্চিত। সাংবাদিকতা অন‍্যায় অত‍্যাচার নির্যাতন ও সত‍্যি প্রকাশের নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই যারা নিয়মিত হলুদ সাংবাদিকতায় জড়িত, তাঁরা খুব শিগগিরই আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
সাইদুল হাসান সেলিম
সভাপতি
বাবেশিকফো
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ