চলন্ত বাসে অসাবধানতাবশত হাত বাহিরে রাখায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ডালার আঘাতে কেটে পড়ে গেলো যাত্রী সুফিয়া বেগমের (৪৫) হাত।
ঘটনাটি ঘটেছে ঢাকা– খুলনা মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলাকায়। এ খবর লেখা পর্যন্ত যতটুকু জানাগেছে, আহত সুফিয়ার বাড়ি সাতক্ষীরা জেলায় এবং তিনি বাসযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে তার মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
আহত সুফিয়া বেগম এখন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলকায় সড়কের ওপর একটি হাত কেটে পড়ে আছে খবর পেয়ে তারা দ্রæত ‘ঘটনাস্থলে পৌছান।
তারা আশপাশে আহত কাউকে না পেলেও সড়কের ওপর এক নারীর রক্তমাখা কাটা হাত পড়ে থাকতে দেখেন। পরে তারা জানতে পারেন যে হাতকাটা এক মহিলা চরম আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জোবায়দা খানম বলেন, নারী সুফিয়ার ডান হাত কেটে পড়ে গেছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার পঙ্গুু হাসপাতালে রেফার করা হচ্ছে।
কালীগঞ্জ থানায় আব্দুর রহিম মোল্যা জানান, আহত সুফিয়া বেগমের হাত উদ্ধার করে তখনই ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, অসচেতনভাবে চলন্ত বাসে হাত বাহিরে রাখাই এমন খেসারত গুনতে হলো আহত সুফিয়াকে।
You must be logged in to post a comment.