বিশেষ প্রতিবেদক ।।
প্রায় দুই মাস পর বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তাদের দ্বিতীয় বৈঠক।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান শীর্ষ খবর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
২০ দলীয় জোটের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জোটের অন্যতম শরিক লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জোটের এ বৈঠক ডাকা হয়েছে।’
You must be logged in to post a comment.