দারুল ইহসানের সনদ : শিক্ষামন্ত্রণালয়ের আদেশ স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ আগস্ট, ২০১৮, ১০:১৮ অপরাহ্ন

আব্দুল্যাহ আলমামুন, টাংগাইল।।

আদালতের আদেশে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মঙ্গলবারের জারি করা অফিস আদেশটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, ‘মঙ্গলবার জারি করা অফিস আদেশটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আদালতের রায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে অফিস আদেশ জারির সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে মঙ্গলবার সনদ বিক্রির অভিযোগে বন্ধ করে দেয়া বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া অফিস আদেশে বিস্ময় প্রকাশ করেন খোদ মন্ত্রণালয়েরই একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে উচ্চ আদালতের আদেশে দারুল ইহসানের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্কুল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। একই আদেশে দারুল ইহসানের সনদের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরও এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ