দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ নাহিদ আটক

সাইদুর রহমান
শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৭:২৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১১ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ বড় বলদিয়ার নাহিদ হাসান (১৯) নামের এক যুবককে আটক করেছে দর্শনা থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড় বলদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।  আটককৃত নাহিদ হাসান বড়বলদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের (বিপিএম-সেবা) নির্দেশনায় দর্শনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস, এম আমান উল্লাহ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী দের নেতৃত্বে এস আই নীতিশ বিশ্বাস সঙ্গী্য অফিসার ফোর্সসহ ১৯শে মার্চ রাত ২টা ১৫ মিনিটের সময় দর্শনা থানার বড় বলদিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ১১১ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাজাসহ নাহিদ হাসানকে তার বাড়ি থেকে আটক করে এবং উদ্ধারকৃত আলামতসমুহ জব্দ করে।

এ ঘটনায় পলাতক দুই জন আসামীসহ আটককৃত নাহিদ হাসানের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ