তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন ড.হাছান মাহমুদ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯, ৮:২৬ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম-৭,রাঙ্গুনিয়া-বোয়ালখালী (আংশিক) সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড.হাছান মাহমুদ সোমবার তথ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী পরিষদ।রবিবার (৬ জানুয়ারী) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ৪৬ সদস্যের পন্ত্রিপরিষদের নাম ঘোষনা করেন।

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন সদস্য। জানা গেছে এদের মধ্যে নেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম। তিনি এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ