তথ্যমন্ত্রীর ত্রাণ সামগ্রী চেয়ারম্যান ও আ”লীগের সভাপতি-সম্পাদকের কাছে হস্তান্তর 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৪:৩৭ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন রাঙ্গুনিয়া প্রতিনিধি। ।

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র ত্রাণ সামগ্রীগুলো চন্দ্রঘোনা ও পৌরসভার কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ”লীগের সভাপতি- সম্পাদকের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মেয়রের অফিস কায্যালয়ে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে তথ্যমন্ত্রীর পক্ষে এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন ত্রাণবিতরণ সমন্বয় কমিটির সমন্বয়ক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজান সিকদার।

এ সময়ে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছের উদ্দিন রিয়াজ, চন্দ্রঘোনা কদমতলী  ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান রনি, ইউনিয়ন পরিষদের সন্মানিত মেম্বার বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ