ঢাবির শিক্ষার্থী তৃষ্ণাকে ল্যাপটপ দিলেন ঝিনাইদহ পৌর মেয়র  মিন্টু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ৯:৪৯ অপরাহ্ন

মাসুদ রানা।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের সাদিয়া আফরিন তৃষ্ণাকে ল্যাপটপ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সাইদুল করিম মিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লেখা পড়ার জন্য যেকোনো সাহায্য সহযোগিতা করে আসছি। আজকে আমি তৃষ্ণার খবর পাওয়ার পর যোগাযোগ করার চেষ্টা করেছি।আমি চাই কারোর যেন অর্থের অভাবে পড়াশোনা বাদ না যায়।পড়াশোনা বিষয়ে আমার সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। তৃষ্ণার পিতা মিজানুর রহমান বলেন,আমার মেয়ের পাশে জনদরদী নেতা সাইদুল করিম মিন্টু দাড়িয়ে আমাকে সম্মানিত করেছে।আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।

দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া আফরিন তৃষ্ণা বলেন,আমারর পড়াশোনার জন্য ল্যাপটপ দিয়ে যে মহৎ কাজ করেছে আমি সারা জীবন তাকে মনে রাখবো। তার মত মহান মানুষ সত্যি পাওয়া যায় না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ