এম,এ,হাসান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।
ঢাকা জেলার জন্য আলাদা তথ্য সেল (মিডিয়া) গঠন করা হবে, যাতে যেকোন ব্যাক্তি এখান থেকে বিভিন্ন তথ্য পেতে পারে। সন্ত্রাস নির্মূলে কঠোর ভুমিকা পালন করবেন বলে জানালেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথাগুলি বলেন নবনিযুক্ত পুলিশ সুপার ঢাকা।
পুলিশ সুপার আরোও বলেন তার অধীনস্ত এলাকা সন্ত্রাস, মাদক, ইভটিজিং, অবৈধ অস্ত্র ও জঙ্গীবাদ মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করবে ঢাকা জেলা পুলিশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা শিল্পাঞ্চল পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীম, সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু, ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি আবুল বাশার।
You must be logged in to post a comment.