ঢাকার বিজয় স্মরণীতে ভষ্মীভূত প্রাইভেটকারে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৫ নভেম্বর, ২০১৮, ২:৩৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

রাজধানীর বিজয় স্মরণী এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়িটে সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৫ নভেম্বর) সকাল আটটার দিকে কারটিতে আগুন লাগে।

দমকল বাহিনীর ডিউটি অফিসার এরশাদ জানান, সকাল আটটার দিকে বিজয় স্মরণী এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিভাবে কারটিতে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। আর এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ