রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ