এম.এ.হাসান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।
ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে রমজান আলী (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।
শনিবার রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আবু সাইদ এর বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে ডাকাত সদস্যরা একই এলাকার আজাহার ও শাজাহান মিয়া নামে আরও দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে।
নিহত উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আবু সাইদের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল সাইদ মিয়ার বাড়িতে ঢুকে দেশীয় অস্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় সাইদ মিয়ার ছেলে রমজান ডাকাতদের বাঁধা দিলে ডাকাতরা তাকে দেশীয় অস্র দিয়ে ঘাড়ে ও পিঠে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তারা জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার অন্যদৃষ্টি পত্রিকা কে জানান,এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.