দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭( রাঙ্গুনিয়া, বোয়ালখালীর আংশিক) আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী মনোনিত হয়েছেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক কুতুব উদ্দিন বাহার ।
উল্লেখ্য যে, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার সহ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আরো তিন নেতাকে মনোনয়ন দিয়েছে। তারা তিনজন হলেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক লায়ন শওকত আলী নূর, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক সভাপতি আবু আহমেদ হাসনাত এবং জোটের প্রার্থী এলডিপি নেতা নুরুল আলম।
You must be logged in to post a comment.