সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার (০৯জানুয়ারি ) বিকালে উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাগান্না ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন,জনাব গোলাম সরোয়ার সউদ, সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ও পৌর মেয়র ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব শাহ্ ওয়াজেদ আলী,সাবেক সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ,জনাব জে.এম রাশিদুল আলম,সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ,জনাব নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ ঝিনাইদহ। জনাব সরোয়ার জাহান বাদশা,সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগ,জনাব আশরাফুল আলম, সাধারণ সম্পাদক জেলা কৃষক লীগ, জনাব আব্দুল হান্নান, আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ ঝিনাইদহ জেলা শাখা।সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এস.এম আনিচুর রহমান খোকা,আহ্বায়ক সম্মেলন বাস্তবায়ন কমিটি,৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ এবং ধর্ম বিষয়ক সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ।
আরও উপস্থিত ছিলেন, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন,কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম (আশরাফ), দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাহাক জয়ার্দ্দার,ফুরসন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এ্যাড. আঃ মালেক মিয়া, উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ,সাগান্না ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ সরকার,ফারুক সরকারসহ ইউনিয়নের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দগন।
এই সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন ইউনুস আলী ইনু, সহ-সভাপতি শহিদ মেম্বার, বাবুল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাগান্না ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার নোয়াব আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মৃত্যু আঃ মজিদ হাজীর বড় ছেলে মশিউর রহমান ।
You must be logged in to post a comment.