শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, শৈলকুপা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওসমান আলীর পিতা হাজী আঃ গফুর বিশ্বাস (৮৫) বৃহস্পতিবার ভোর চারটায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি ৬ পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং গুনগ্রাহী রেখে গেছেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান উনার আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
You must be logged in to post a comment.