এইচ আর হাসু ।।
এমপিও ভুক্ত বে-সরকারী শিক্ষক- কর্মচারীদের ৫% শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষনায় মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ,’ বাংলাদেশ শিক্ষক সমিতি’ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বিশাল আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।পরে পায়রা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি জনাব মোঃ মহি উদ্দীন ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ আঃ মমিন , শিক্ষক নেতা রেজাউল করিম, আলমগীর হোসেন , গোলাম কিবরিয়া মন্নু ও মাষ্টার হাসানুর রহমান হাসু প্রমুখ ।
You must be logged in to post a comment.