ঝিনাইদহে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫:৫৯ অপরাহ্ন

মোঃ  হাসানুর রহমান হাসু, সিনিয়র স্টাফ রিপোর্টার ।।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে হৃদয় হোসেন (১৫) নামের এক কিশোরের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গত ৫ দিন মা-বাবার সাথে রাগারাগি করে বাড়ি বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো হৃদয়।

শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ