ঝিনাইদহে গোবিন্দপুর সূর্য তরুণ ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাইদুর রহমান
বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দপুর সূর্য তরুণ ক্লাবের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায়  ৩০০ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও বিভিন্ন পরামর্শ দেন। এ সময় বিনামূল্যে ১০০ জনের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম-এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য),  ডাঃ মাহাবুবুল আলম (পারভেজ) – এম.বি.বি.এস(ডিইউ), বি.সি.এস (স্বাস্থ্য), ডাঃ রুপা সাহা- এম.বি.বি.এস (ডিইউ), ডাঃ মঞ্জরুল হক তনু- এম.বি.বি.এস (ডিইউ) ও ডাঃ মোঃ সাদ্দাম হোসেন (মুমিনুন) ডি.এম.এফ।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি জনাব এম. রায়হানের সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন, মোঃ সোহেল রানা চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঝিনাইদহ, তৌহিদুল ইসলাম মারুফ উপ-সহকারী ব্যবস্থাপনা পরিচালক রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, গোবিন্দপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও গোবিন্দপুর সূর্য তরুণ ক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ