ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, ঝিনাইদহ শহরের আরাপপুর সিটি কলেজপাড়ার রাশেদুর রহমানের স্ত্রী সাহিদা রহমান (৬৮), কালীগঞ্জ শহরের থানাপাড়ার নুর সোবাহানের ছেলে সার কীটনাশক ব্যবসায়ী খালিদ খান স্বপন ও একই উপজেলার আড়পাড়া গ্রামের নারায়ন চন্দ্র মল্লিক। তার বড় ভাই বিমল মল্লিক করোনায় আক্রান্ত হয়ে গত রোববার মৃত্যুবরণ করেন।
এই নিয়ে ঝিনাইদহে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮। এদিকে ঝিনাইদহের আনাচে কানাচে করোনা ভাইরাস ভয়ংকর দানবরুপে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কালীগঞ্জের সার ব্যবসায়ী খালিদ স্বপনের করোনা পজিটিভ আসায় তিনি ঢাকার সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালিদ স্বপনের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে । বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
You must be logged in to post a comment.