ঝিনাইদহের শৈলকুপায় বাহিররয়েড়া গ্রামে রবিবার (১৪আগস্ট) সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহতের নাম রিয়াজুল ইসলাম ।
নিহতের মা আছিরণ নেছা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি এসে ইজিবাইক চালানোর জন্য বের হচ্ছিল। তবে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয় । শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
You must be logged in to post a comment.