ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর পোল পাড়ায় সাপে কেটে তিন সন্তানের জনক আছান আলী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে নিজের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আছান আলী গোবিন্দপুর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো আছান আলী রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। রবিবার দিবাগত রাত ১ টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়।
এ সময় তার পরিবারের লোকজন স্থানীয় কয়েকজন ওঝার কাছে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের পরামর্শে পরিবারের লোকজন ওঝা দিয়ে ঝাড়ফুঁক না করিয়ে ভোর রাতে নিয়ে যান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোমবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে কোনো অবহেলা করেনি বলে জানায় পরিবারের সদস্যরা।
আছানের এমন করুণ মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন।
জানাজায় উপস্থিত হয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিকাল ৩ টায় জানাজা শেষে গোবিন্দপুর পূর্বপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।
You must be logged in to post a comment.