ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার।।
বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮:০৮ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ওই মামলায় ৩ জনকে খালাস প্রদাণ করা হয়।

আজ বুধবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলাও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে মাসের ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে চাপালি গ্রামে ধানখেত দেখে বাড়ি ফিরছিলো ইসমাইল হোসেন। সেসময় আসামী শাহাজানহ অনান্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে বুধবার মামলায় রায় ঘোষণা করা হয়।

মামলায় অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন  কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে দোষী প্রমাণিত না হওয়ায় আসামী আজিজার, আব্বাস আলী  ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাশ প্রদান করেন।

 
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ