ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা,স্বামী পলাতক

সজিব হাসান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  ।। 
বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২:০৩ অপরাহ্ন

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামে পারিবারিক কলহের জের ধরে পারুল খাতুন (৩৮) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে স্বামী মতিয়ার রহমান।
আজ ভোর রাতে কালীগঞ্জ উপজেলার ওই গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ঘাতক স্বামী মতিউর রহমান পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের যে ধরে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে স্বামী তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এতে সে ঘটনাস্থলেই সে মারা যায়।নিহত স্ত্রী পারুল বেগম দুইটি কন্যা জননী।তার বড় মেয়ের নাস মিতা বেগম (বিবাহিত) ও ছোট মেয়ে প্রতিবন্ধী রিতা খাতুন(১২) তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক স্বামী মতিউর রহমানকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ