জয়া সেনগুপ্তার সাথে সিলেট কলেজ শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮, ৭:০৮ পূর্বাহ্ন

আব্দুল মতিন, সিলেট।।
৩ সেপ্টেম্বর কলেজ শিক্ষক পরিষদ, সিলেট নেতৃবৃন্দ সিলেটস্থ ছাতক সিমেন্ট ফ্যাক্টরি রেস্ট হাউজে সুনামগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, সহসভাপতি কামরুজ্জামান চৌধুরী, সহসভাপতি আব্দুল মতিন,সহসভাপতি নন্দ কিশোর রায়, সাধারণ সম্পাদক কামরুল আনাম চৌধু‌রি, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস। আরো উপস্থিত ছিলেন সুব্রত রায়,শান্ত ভট্রাচার্য প্রমুখ।  নেতৃবৃন্দ এম,পি,ও নীতিমালা সহ বিভিন্ন দাবি দাওয়া মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য মাননীয় এম,পি মহোদয়কে অনুরোধ জানান। এ সময় মাননীয় এম,পি মহোদয় জাতীয় সংসদে এসব দা‌বি দাওয়া উত্থাপন করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ