জুলাই ২০১৮ থে‌কেই বেসরকা‌রি শিক্ষক‌দের ৫% ইন‌ক্রি‌মেন্ট

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৮:৫৮ অপরাহ্ন

আব্দুল মতিন, সিলেট।।

চল‌তি বছ‌রের জুলাই মাস থে‌কে বেসরকা‌রি শিক্ষক‌দের ৫% ইন‌ক্রি‌মেন্ট এবং আগামী বছ‌রের এ‌প্রিল থে‌কে বৈশাখী ভাতা প্রদা‌নের প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে অর্থ মন্ত্রণালয়।

১৩ ন‌ভেম্বর অর্থ মন্ত্রণালয় থে‌কে মাধ্য‌মিক ও উচ্চ শিক্ষা বিভা‌গের স‌চি‌বের কা‌ছে এ ম‌র্মে চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছে।

এর আ‌গে ৮ ন‌ভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বেসরকা‌রি শিক্ষক‌দের বহু আকা‌ঙ্খিত ইন‌ক্রি‌মেন্ট ও বৈশাখী ভাতার ঘোষণা দেন। পরবর্তী‌তে ১১ ন‌ভেম্বর অর্থ মন্ত‌্রণাল‌য়ের কা‌ছে বরাদ্দ চে‌য়ে চি‌ঠি পাঠা‌লে অর্থ মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন বা গে‌জেট জা‌রি ক‌রে।

এ গে‌জেট জা‌রির ফ‌লে ৫ লক্ষ বেসরকা‌রি শিক্ষ‌কের বহু প্র‌তিক্ষীত ৫% ইন‌ক্রি‌মেন্ট ও বৈশাখী ভাতা পাওয়া নি‌য়ে আর কোন সংশয় রই‌লোনা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ