জামেউল উলুম ফাজিল মাদরাসার সভাপতি জসিম উদ্দীনকে মুন্সী পবিত্র ওমরা হজ্ব গমণ উপলক্ষে সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:৩৪ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার
গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও রাঙ্গুনিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন মুন্সী আগামী ১৫ ফ্রেব্রুয়ারি পবিত্র ওমরা হজ্ব গমণ উপলক্ষে পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার পরিচালনা পরিষদ ও শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সোমবার (১১ ফ্রেব্রুয়ারি) বিকালে মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের , উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবু তাহের মেম্বার,
প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান সওদাগর, বিদ্যাৎসাহি সদস্য ও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপক সাইফুল আলম মাসুদ, অভিভাবক প্রতিনিধি আনোয়ার আজিজ, আহসান উল্লাহ,আরবী প্রভাষক নুরুল ইসলাম, বাংলা প্রভাষক নিজাম উদ্দিন, আরবী প্রভাষক এস.এম মঈন উদ্দিন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন,সহকারী শিক্ষক আবদুল কাদের, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম, সহকারী মাওলানা এয়াকুব, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, এবতেদায়ী জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ