জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি. এম. কাদের বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি। তাই দেশের মানুষ এখন অনেক আশা আর প্রত্যাশায় জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি বক্তৃতায় এ সব কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এ সময় ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানানো হয়।
জি. এম. কাদের জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে সবাইকে আরো বেশি কাজ করতে হবে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
You must be logged in to post a comment.