স্টাফ রিপোর্টার।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মইজ।
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজ শাখার পৌরনীতি বিষয়ের প্রভাষক ছয়ফুল আমিন। উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে মানিককোনা স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ। শ্রেষ্ঠ রোভার হয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্র সাদিকুর রহমান।
সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সহ সকলের এ সাফল্যে গভর্নিং বডির সভাপতি জনাব এডভোকেট জসিম উদ্দিন আহমেদ এপিপি, সদস্য আনছার আলী, টিপু সুলতান, পিটিএ সদস্য মুজিবুর রহমান সহ গভর্নিং বডির সকল সম্মানিত সদস্য, বিদ্যালয় ও কলেজ শাখার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
You must be logged in to post a comment.