শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনী মটরসাইকেল প্রতীকের প্রচারনায় বিঘ্ন ঘটাতে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর নির্বাচনী প্রচারণার মাঠের পাশেই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।
১৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুদ্দুস বেপারী উচ্চবিদ্যলয় মাঠের পাশেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদ ইদ্রিস ফরাজীর কর্মী-সমর্থকরা বলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রচারণায় নেমেছেন। প্রতিদ্বন্দ্বী প্রর্থী,তাদের পরাজয় বুঝতে পেরে, নির্বাচনের মাঠ থেকে মোটরসাইকেল প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঠ ছাড়া করতে ও ভোটারদের মধ্যে ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করতে প্রচারণার মাঠের পাশেই দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরনের ঘটনা্ ঘটিয়েছে।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী বলেন নির্বাচনী প্রচারণার জন্য বিলাশপুর ইউনিয়নের কুদ্দুস বেপারী উচ্চবিদ্যলয় মাঠে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান করছিলাম, হঠাৎ করে মাঠের পাশেই দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তা বেশি। এতে পরাজয়ের ভয়ে সন্ত্রাসীরা এই ককটেল হামলা চালিয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি পরবর্তীতে সংবাদ সম্মেলন করবো।
এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান, বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করি। ১৭ মে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
You must be logged in to post a comment.