জাজিরায় কৃষি জমি ধ্বংসকরে অবৈধ ভাবে পাটখড়ি পুরিয়ে ছাই তৈরির চারকল কারখানা নির্মাণ করছেন সাখাওয়াত হোসেন(মধু মাদবর) নামে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা।
এই কারখানার উত্তর-পূর্ব দিকে রয়েছে চার ফসলি জমি।পশ্চিম-দক্ষিন দিকে রয়েছে আবাসিক এলাকা ও জাজিরা থেকে পালেরচর ইউনিয়ন পরিষদ এবং আব্দুল গণি উচ্চবিদ্যালয় যাওয়ার সড়ক। যেই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক শত শিক্ষার্থী ও শিশু কিশোর বৃদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারও মানুষ।
স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ ছাই তৈরির কারখানার কালো ধোয়ার প্রভাবে কৃষি জমিতে ফসল উৎপাদন কমে যাওয়া ও পরিপক্ক হওয়ার আগেই বিভিন্ন ফল ফলাদী ঝড়ে যাওয়ার আশ্খা রয়েছে। আবাসিক এলাকায় ছাই তৈরির কারখানা নির্মাণের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পরতে পারে শিশু কিশোর বৃদ্ধাসহ হাজারও মানুষ। পাটখড়ি পুড়িয়ে পরিবেশ দুষিত করলে এই এলাকাটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল।
পাটকাঠিকে ছাই বানিয়ে সর্বপ্রথম তা রপ্তানির পথ দেখান ওয়াং ফেই নামের চীনের এক নাগরিক। তিনি বাংলাদেশে এ ধরনের ছাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তার দেখাদেখি দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠেছে।তার ওই ধারাবাহিকতায় শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াছিন আকনের কান্দি আবাসিক এলাকায় গড়ে ওঠছে এই কারখানা।
এ ব্যাপারে চারকল কারখানা নির্মাণকারি সাখাওয়াত হোসেন(মধু)মাদবর বলেন, খারখানা নির্মাণের প্রাজনীয় কাগজ পত্রের জন্য আবেদন করেছি এবং ২০২৫ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে কারখানা চালু করবো।
এ ব্যাপারে মুঠোফোনে শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফউদ্দিন বলেন বিষয়টি আমার জানা নেই।কারখানা নির্মাণের ব্যাপারে কেউ আমার কাছে আবেদন করেনি।
You must be logged in to post a comment.