জমে উঠেছে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন

শরীয়তপুর প্রতিনিধি
শনিবার, ১৮ মে, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

আগামী ২১শে মে,উপজেলা পরিষদের ভোট গ্রহন সামনেরেখে গণসংযোগ, উঠান বৈঠক, কর্মীসভা, ভোটারদের বাড়িগিয়ে ভোট চাওয়া ব্যানার পোস্টার ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে জমে উঠেছে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন।

জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম মহল্লায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ভোটের ইমেজ লক্ষ্য করা গিয়েছে।কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বিষয় নিয়ে সাধারণ ভোটারগণ বেশ চিন্তিত বলে লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায় শেষ হবে বিকেল ৪ টায়।তবে  ভোট কেদ্রে ভোটর উপস্থিত থাকলে ভোট গ্রহণ চলবে।

এই,নির্বাচনে প্রার্থী হয়েছেন সর্বমোট ১৩ জন।চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৪ জন।চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন ঘোড়া প্রতীকে এস,এম আমিনুল ইসলাম রতন। মটর সাইকেল প্রতীকে মোহাম্মদ ইদ্রিস ফরাজী, আনারস প্রতীকে মোঃ নান্নু মাদবর, দোয়াত কলম প্রতীকে মোহাম্মদ সামচুল হক খান ও কাপ-পিরিচ প্রতীকে মোঃ মোশারফ হেসেন।তবে দোয়ত-কলম ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীদের কোন প্রচার-প্রচারনা করতে দেখা যায়নি।ভোটার দেরকাছে আলোচনার শীর্ষে রয়েছেন ঘোড়া প্রতীকের এস, এম আমিনুল ইসলাম রতন ও মটরসাইকেল প্রতীকের মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

ভাইস চেয়ারম্যান প্রর্থীরা হলেন উড়োজ্বাহাজ প্রতীকে নুর-মোহাম্মদ, চসমা প্রতীকে মহব্বত খান, মাইক প্রতিকে মোঃ জাহাঙ্গীর আলম ও তালা প্রতীকে মোঃ নজরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রর্থীরা হলেন, কলস প্রতীকে জাহানারা খানম, হাঁস প্রতীকে নাসরিন আক্তার,পদ্ম ফুল প্রতীকে পারভীন আক্তার ও ফুটবল প্রতীকে রেখা আক্তার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ