ছাত্রনেতা খন্দকার নাজমুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ২:২৫ অপরাহ্ন
উপজেলা বিএনপি ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক মরহুম খন্দকার নাজমুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়...

কালিগঞ্জ প্রতিনিধি ।।

ঝিনাইদহ জেলর কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক মহরুম খন্দকার নাজমুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৮শে নভেম্বর বুধবার আজকের এইদিনে ২০১৭ সালে ছাত্রনেতা মরহুম খন্দকার নাজমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক খন্দকার নাজমুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর খন্দকারপাড়ায় নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া খায়ের অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোওয়া ও মিলাদ মাহফিলে খন্দকার নাজমুল ইসলামের আত্মর মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ