চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়ায় মোটরসাইকেল লাটাহাম্বার সংঘর্ষে একজন নিহত

সাইদুর রহমান
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৫:২৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া সিপির সামনে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার সংঘর্ষে নজরুল ইসলাম জাহিদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম জাহিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের আব্দুল হান্নানের ছেলে। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রী ছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে নজরুল ইসলাম সরোজগঞ্জ থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সুবদিয়া সিপির সমানে পৌছালে বিপরীত দিক থেকে একটি পরিবহন আসায় জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি লাটাহাম্বার সাথে ধাক্কা দিলে তার মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের এ এস আই জাহিদ জানান, চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের সুবদিয়া সিপির সামনে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার সাথে সংঘর্ষে নজরুল ইসলাম জাহিদ নামে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে অবৈধ লাটাহাম্বাটি আটক করেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ