চুয়াডাঙ্গায় সড়কে প্রাণ গেল সোলাইমান হকের

স্টাফ রিপোর্টার
শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৬:২৮ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় সড়কে প্রাণ গেল সোলাইমান হকের

সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের আলমসাধু চালক সোলাইমান হকের (২৫) মৃত্যু হয়েছে।

নিহত সোলাইমান হক উথলী বাসস্ট্যান্ডের নাইট গার্ড রহিম মিয়ার পুত্র।

শনিবার (১৫ আগস্ট) ভোরে হারদা-চাঁন পুর বিলে মাছে আনতে যাওয়ার পথে আন্দুলবাড়ীয়া হাইস্কুলের কাছে আলমসাধু গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।

পরে তার সাথে থাকা অন্য গাড়ির চালক তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি ঘটলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ১০:০০টার দিকে  মৃত্যু বরণ করেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ