চুয়াডাঙ্গায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের ২ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে দামুড়হুদার মেহেরুন পার্কে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান, উদ্যান বিশেষজ্ঞ এস এম কামরুজ্জামান ও ইউটিউব চ্যানেল কৃষি বায়োস্কোপের পরিচালক কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর।

কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সারাদেশের ৪০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ