চুয়াডাঙ্গায় আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১১:৪২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ জুন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান, আসাদুল হক বিশ্বাস এর সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাস ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আব্দুল মালেক।

জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি।

সদর কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জানিফ ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম শফি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ