চুয়াডাঙ্গার কালুপোলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাইদুর রহমান
সোমবার, ২০ জুন, ২০২২, ১:০৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কালুপোল গ্রামবাসীর সহযোগিতায় কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের কৃতি সন্তান-স্ত্রী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শাপলা খাতুন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)।

এ সময় তিনি বিনামূল্যে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম, গড়াইটুপি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম বলেন, গ্রামের অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় আকারে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ