মানিক, চিরিরবন্দর (দিনাজপুর)।।
দিনাজপুরের চিরিরবন্দরে এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৬ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
এদের মধ্যে প্রাথমিকে বালক ৩ হাজার ৬৬ জন এবং বালিকা ৩ হাজার ১০৮ জন। ইবতেদায়ীতে বালক ৩৩৮ ও বালিকা ১৬৮ জন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি, কিন্ডার গার্ডেন, নন রেজি, স্বতন্ত ও উচ্চ মাদ্রাসা সংযুক্ত মোট ৩২৪ টি প্রতিষ্ঠান হতে ১৭ টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।
উপজেলা শিক্ষা অফিসার এম.জি.এম সারোয়ার হোসেন জানান, ১৮ই নভেম্বর রোববার সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে ১জন করে পুলিশ ও ২জন করে গ্রাম পুলিশ নিয়োজিত থাকবেন।
You must be logged in to post a comment.