চিটাগাং ইয়ুথ সোসাইটি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ৩:৪৭ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের চিটাগাং ইয়ুথ সোসাইটি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান বুধবার (২৩ জানুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “এক টাকার শিক্ষা  স্কুল” সংলগ্নে অনুষ্ঠিত হয়।

চিটাগাং ইয়ুথ সোসাইটি সভাপতি মোহাম্মদ আজিম তালুকদারের আর্থিক  সহযোগিতায় ও প্রোগ্রাম চেয়ারম্যান শাহাদাত হোসেন রিয়াদ ও সহযোগী কো অর্ডিনেটর সাব্বিরের অক্লান্ত পরিশ্রমে এতিম, দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ফজলে রাব্বী সিনান , সাধারণ সম্পাদক সাজিবুর রহমান সিকদার,যুগ্ম- সাধারণ সম্পাদক আরমান আহমেদ রিয়াজ, অর্থ-সম্পাদক কায়সার হামিদ আদর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ