দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
চট্টগ্রামের কোতোয়ালী থানার এলাকায় কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এনজিও সংস্থার মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন।
শনিবার (৬ জুন) সকালে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,শক্তি ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় প্রধান আতাহার ইকবাল, এ সময়ে তিনি বলেন, শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল,আইডিসিয়ার, করোনা ল্যাব সহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।
এ সময়ে আরো বলেন, আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি! সরকার লকডাউন খুলে দেয়ার এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম কোতয়ালী এরিয়ার সুপারভাইজার নুরুন্নবী বলেন, আমরা কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এ সময়ে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোতয়ালী শাখার ম্যানেজার কানাই, একাউন্টেন্ট, অফিসার প্রমুখ।
You must be logged in to post a comment.