চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের সকালে বাসের সাথে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ছয়জন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগাড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ