দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
জাতীয় বধির দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বধির সংঘের উদ্যোগে স্বাগত র্যালি সোমবার (৩ ডিসেম্বর) সকালে সংগঠনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বধির সংঘের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে স্বাগত র্যালি চট্টগ্রাম চকবাজার সবুজ হোটেলের থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
স্বাগত র্যালিতে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের বাক প্রতিক্রিয়া আমরা বধির, কিন্তু অক্ষম নই।
যথোপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে বধিররাও পারে সমাজ ও দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে। শ্রবণ প্রতিবন্ধীরা যুগযুগ ধরে অবহেলার শিকার। তাই তারা সবকিছুতেই সবার পেছনে।উপযুক্ত চিকিৎসা, ক্রীড়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে তাদের অধিকাংশই মানবেতর জীবন-যাপনে বাধ্য হয়। এসব অসহায় অবহেলিত মানবসন্তানদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের স্বনির্ভর করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মমুখি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান।
You must be logged in to post a comment.